এই রাত্রির শেষে জেগে উঠবে ভোর এই ভোরের বিষন্ন আলোয় দেখো নিহত আত্মার গান এরকমই দিনকাল কুয়াসাময় তোমরা কেউ সতর্ক নও বলে পথের দু পাশে অজস্র লাশ এ কার নিয়তি বলতে চাও দিকভ্রান্ত বিবেকের শুনি চিৎকার অদৃশ্য যুদ্ধ চলছে চারদিকে বিপন্ন প্রহর মানুষের চোখে ফুটে আছে বিস্ময় কতকাল এভাবে কাটবে বলো।